ক্রাউন সিমেন্ট পিএলসির উদ্যোগে ‘বাংলাদেশে রেডি মিক্স কংক্রিট: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক ড. এম শামিম জেড বসুনিয়া। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) সিভিল ও এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. তারেক উদ্দিন। তিনি আধুনিক নির্মাণে রেডি মিক্স কংক্রিটের অপরিহার্য ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি কারিগরি মানদণ্ড বজায় রাখা, গুণগত মান নিয়ন্ত্রণ, দক্ষ জনবল সংকট ও মানদণ্ড প্রণয়নসংক্রান্ত চ্যালেঞ্জগুলো উল্লেখ করেন এবং আন্তর্জাতিক মান ও উদ্ভাবনের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির সম্ভাবনার দিকনির্দেশনা দেন। সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রাকিব আহসান। সেমিনারে ক্রাউন সিমেন্ট তাদের অগ্রযাত্রার বিভিন্ন দিক তুলে ধরে। —বিজ্ঞপ্তি