গাড়ি বিক্রি ঊর্ধ্বমুখী রয়েছে ভলভো কারস এবির। গত মাসে সুইডেনভিত্তিক সংস্থাটি ৫৯ হাজার ১৫৪ ইউনিট গাড়ি বিক্রি করেছে। এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ১২ শতাংশ বেশি। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ভলভোর গাড়ির শক্তিশালী চাহিদা অব্যাহত রয়েছে। বিশেষ করে বিদ্যুচ্চালিত ও প্লাগ-ইন হাইব্রিড গাড়ির চাহিদা বেশি। নভেম্বরে সংস্থাটির মোট বিক্রীত গাড়ির ২০ শতাংশ বিদ্যুচ্চালিত। হাইব্রিডসহ অন্তর্ভুক্ত হলে এ অংশ দাঁড়ায় ৪২ শতাংশে। রয়টার্স