বিকেএসপি চট্টগ্রামের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হয়েছে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি টুর্নামেন্ট। পুলিশের এ আয়োজনে পৃষ্ঠপোষকতা করছে ইস্পাত শিল্পপ্রতিষ্ঠান কেএসআরএম। গতকাল টুর্নামেন্টের উদ্বোধন করেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) নুরে আলম মিনা। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন কেএসআরএমের উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান। পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি প্রবীর কুমার রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেএসআরএমের গণমাধ্যম ও জনসংযোগ উপদেষ্টা মিজানুল ইসলাম, উপব্যবস্থাপক মনিরুজ্জামান রিয়াদ প্রমুখ। —বিজ্ঞপ্তি