২০১৭ সাল থেকে অস্ট্রেলিয়ার কাঠবাদাম রফতানি খাতে টানা চাঙ্গা ভাব বজায় রয়েছে। এ ধারাবাহিকতায় গত বছর দেশটি থেকে পণ্যটির রফতানি আগের বছরের তুলনায় ৪ শতাংশের বেশি বেড়েছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর এগ্রিমানি ও বিজনেস রেকর্ডার।

কাঠবাদাম উৎপাদনকারীদের শীর্ষ তালিকায় অস্ট্রেলিয়ার অবস্থান বিশ্বে তৃতীয়। তবে পণ্যটির রফতানিকারকদের বৈশ্বিক শীর্ষ তালিকায় দেশটি দ্বিতীয় অবস্থানে রয়েছে। ইউএসডিএর প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর অস্ট্রেলিয়া থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ৭৫ হাজার টন কাঠবাদাম রফতানি হয়েছে, যা আগের বছরের তুলনায় ৪ দশমিক ১৭ শতাংশ বেশি।

সর্বশেষ ২০১৬ সালে অস্ট্রেলিয়ার কাঠবাদাম রফতানি খাতে মন্দা ভাব দেখা গেছে। ওই বছর দেশটি থেকে সব মিলিয়ে ৫৩ হাজার ২০০ টন কাঠবাদাম রফতানি হয়েছিল, যা আগের

বছরের তুলনায় ২ দশমিক ৩ শতাংশ কম। পরের বছর দেশটি থেকে পণ্যটির রফতানি ৬ দশমিক ৯৫ শতাংশ বেড়ে ৫৬৬ হাজার ৯০০ টনে উন্নীত হয়।

আর ২০১৮ সালে অস্ট্রেলিয়ার রফতানিকারকরা সব মিলিয়ে ৭২ হাজার টন কাঠবাদাম রফতানি করেছেন বলে প্রতিবেদনে জানিয়েছে ইউএসডিএ, যা আগের বছরের তুলনায় ২৬ দশমিক ৫৪ শতাংশ বেশি। সেই হিসাবে অস্ট্রেলিয়ার ইতিহাসে ২০১৯ সালে সবচেয়ে বেশি কাঠবাদাম রফতানির রেকর্ড হয়েছে। চলতি বছরও অস্ট্রেলিয়ার কাঠবাদাম

রফতানিতে প্রবৃদ্ধি বজায় থাকতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।