মহামারী শুরুর পর থেকে দক্ষিণ কোরিয়ার কভিড-১৯ টেস্টের কিট রফতানি রেকর্ড সর্বনিম্নে দাঁড়িয়েছে। দক্ষিণ কোরিয়ার শুল্ক বিভাগ জানায়, গত নভেম্বরে করোনার টেস্ট কিট বিক্রি হয়েছে ৭ কোটি ৪৪ লাখ ৭০ হাজার ডলারের, যা
২০২০ সালের এপ্রিলের পর থেকে সর্বনিম্ন। দ্য কোরিয়া হেরাল্ডের খবরে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ৫০ কোটি ডলার মূল্যের টেস্ট কিট রফতানি হয়েছে। বৈশ্বিক ডাটা সরবরাহকারী প্রতিষ্ঠান ‘আওয়ার ওয়ার্ল্ড ইন ডাটা’র তথ্য অনুসারে, গত জানুয়ারিতে প্রতিদিন গড়ে ৩০ লাখ করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। আর নভেম্বরে গড়ে শনাক্ত নেমেছে তিন লাখে।
দক্ষিণ কোরিয়ার কভিড টেস্ট কিট রফতানি রেকর্ড সর্বনিম্নে
মহামারী শুরুর পর থেকে দক্ষিণ কোরিয়ার কভিড-১৯ টেস্টের কিট রফতানি রেকর্ড সর্বনিম্নে দাঁড়িয়েছে।










