প্রাইম ব্যাংক পিএলসি নেয়ামুল হককে কোম্পানি সেক্রেটারি হিসেবে নিয়োগ দিয়েছে । তিনি ২০২৩ সাল থেকে প্রাইম ব্যাংক পিএলসির বোর্ড সেক্রেটারি ও কর্পোরেট অ্যাফেয়ার্স ডিভিশনে কর্মরত রয়েছেন।

প্রাইম ব্যাংকে যোগদানের আগে তিনি এসিআই ফরমুলেশনস পিএলসির কোম্পানি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি লংকা বাংলা সিকিউরিটিজ লিমিটেড, ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ও এসিআই পিএলসিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ১৭ বছরেরও বেশি সময় ধরে উচ্চপর্যায়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

নেয়ামুল হক একজন ফেলো চার্টার্ড সেক্রেটারি (এফসিএস) এবং তিনি আইন বিষয়ে স্নাতক (এলএলবি) ডিগ্রিধারী। কর্পোরেট গভর্ন্যান্স, রেগুলেটরি কমপ্লায়েন্স ও লিগ্যাল অ্যাফেয়ার্সের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রসমূহে তার দীর্ঘ অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা প্রাইম ব্যাংকের ভবিষ্যৎ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।