উত্তরা ব্যাংক পিএলসি সর্বাধুনিক এনএফসি প্রযুক্তি সম্পন্ন ‘উত্তরা ব্যাংক টাকাপে ডেবিট কার্ড’ চালু করেছে। এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্যাংকের এমডি ও সিইও মো. আবুল হাশেম টাকাপে ডেবিট কার্ডের উদ্বোধন ঘোষণা করেন। এ কার্ডের মাধ্যমে দেশের মধ্যে সব এটিএম থেকে নগদে উত্তোলন ও পিওএস মেশিনে কেনাকাটা করা যাবে। অনুষ্ঠানে উত্তরা ব্যাংকের এএমডি মাকসুদুল হাসান এবং ডিএমডি মো. রেজাউল করিম ও খন্দকার আলী সামনুনসহ ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।
উত্তরা ব্যাংকের টাকাপে ডেবিট কার্ডের উদ্বোধন
উত্তরা ব্যাংক পিএলসি সর্বাধুনিক এনএফসি প্রযুক্তি সম্পন্ন ‘উত্তরা ব্যাংক টাকাপে ডেবিট কার্ড’ চালু করেছে।









