২ লাখ ৭১ হাজার ইউনিট এসসেন্ট স্পোর্ট ইউটিলিটি ভেহিকল (এসইউভি) প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সুবারু। অগ্নিকাণ্ডের ঝুঁকির কারণে ২০১৯ থেকে ২০২২ মডেল বছরের গাড়িগুলো তুলে নেবে জাপানি প্রতিষ্ঠানটি। পাশাপাশি সংস্থাটি মেরামতের আগে পর্যন্ত গাড়িগুলো বাড়ির বাইরে পার্ক করার পরামর্শ দিয়েছে। এখন পর্যন্ত দুটি গাড়িতে অগ্নিকাণ্ডের তথ্য পেয়েছে সুবারু। যদিও এ সম্পর্কিত কোনো দুর্ঘটনা বা আহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। রয়টার্স
আড়াই লাখ গাড়ি প্রত্যাহার করছে সুবারু
২ লাখ ৭১ হাজার ইউনিট এসসেন্ট স্পোর্ট ইউটিলিটি ভেহিকল (এসইউভি) প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সুবারু। অগ্নিকাণ্ডের ঝুঁকির কারণে ২০১৯ থেকে ২০২২ মডেল বছরের গাড়িগুলো তুলে নেবে জাপানি প্রতিষ্ঠানটি।










