নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক পুস্তক প্রকাশনা সংস্থা পেঙ্গুইন র্যানডম হাউজের অন্তর্বর্তীকালীন সিইও নিযুক্ত হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত নিহার মালাভিয়া। প্রতিষ্ঠানটির বর্তমান সিইও মারকুস দোহলে সরে যাওয়ার পর তিনি ওই পদে স্থলাভিষিক্ত হন।
২০১৯ সাল থেকে পেঙ্গুইন র্যানডম হাউজের যুক্তরাষ্ট্র শাখার প্রধান পরিচালন কর্মকর্তা ও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন মালাভিয়া। শুক্রবার প্রকাশনীটির মালিকানা প্রতিষ্ঠান বার্টেলসম্যান এক বিবৃতিতে জানায়, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে দায়িত্ব পালন করবেন তিনি।
বার্টেলসম্যান সিইও থমাস রাবের কাছে রিপোর্ট করবেন মালাভিয়া এবং তিনি গ্রুপ ম্যানেজমেন্ট কমিটিতে (জিএমসি) যোগদান করবেন। এর পাশাপাশি পেঙ্গুইন র্যানডম হাউজ গ্লোবাল এক্সিকিউটিভ কমিটির সদস্য হিসেবেও কাজ করবেন তিনি।
পেঙ্গুইন র্যানডম হাউজের অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে মালাভিয়া নতুন নতুন প্রতিযোগিতামূলক সুবিধার বিষয়গুলোর নেতৃত্ব দেবেন, যেগুলো এই বৈশ্বিক প্রতিষ্ঠানকে ভবিষ্যতের প্রবৃদ্ধিতে অবস্থান তৈরিতে সাহায্য করবে।
এর আগে প্রেসিডেন্ট ও সিওও হিসেবে ৪৮ বছর বয়সী মালাভিয়া যুক্তরাষ্ট্রে বইয়ের প্রকাশনা কার্যক্রমের প্রযুক্তি থেকে শুরু করে তথ্য ও গ্রাহক সেবার বিষয়ে খেয়াল রাখতেন।










