পূবালী ব্যাংক ও কলকাতার অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতালের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে পূবালী ব্যাংকের ডিএমডি মোহাম্মদ আনিসুজ্জামান, হেড অব কার্ড বিজনেস ডিভিশন ও উপ-মহাব্যবস্থাপক এনএম ফিরোজ কামাল এবং অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতালের চিফ এক্সিকিউটিভ অফিসার (ইআর) রানা দাশগুপ্ত, এসইওকে হেলথকেয়ারের এমডি এমএম মাসুমুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। চুক্তির ফলে ব্যাংকের কার্ডহোল্ডাররা হাসপাতালটির স্ট্যান্ডার্ড হেলথ চেকআপ প্যাকেজে বিশেষ ছাড় পাবেন।
পূবালী ব্যাংক ও কলকাতার অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতালের মধ্যে এমওইউ সই
পূবালী ব্যাংক ও কলকাতার অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতালের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে স্বাক্ষরিত হয়েছে।









