বিদ্যুচ্চালিত যানবাহন (ইভি) ক্রয়ে আরোপিত ৫ শতাংশ কর প্রদানে অব্যাহতির মেয়াদ বাড়িয়েছে বেইজিং। এ খাতের উন্নয়নে ২০২৩ সালের শেষ পর্যন্ত কর অব্যাহতি দিয়েছে চীনা সরকার। দেশটির মূল ভূখণ্ডে ব্যাটারিচালিত গাড়ির ব্যবহার আরো বাড়াতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সম্প্রতি দেশটির অর্থ মন্ত্রণালয়, রাজ্য কর প্রশাসন এবং শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়। ওই বিবৃতিতে বলা হয়, পূর্ণাঙ্গ বিদ্যুচ্চালিত, প্লাগ-ইন হাইব্রিড এবং ফুয়েল সেল গাড়ির ক্রেতারা আগামী বছর পর্যন্ত ৫ শতাংশ কর অব্যাহতি পাবেন। সাউথ চায়না মর্নিং পোস্ট