বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) উদ্যোগে গতকাল এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও কমিশনাররা, ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম ও পরিচালকেরা এবং ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার, চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান অধ্যাপক হাবিবুর রহমান, ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) প্রেসিডেন্ট রিয়াদ মাহমুদসহ পুঁজিবাজারসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ ডিএসইর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা দেশের অর্থনীতি ও পুঁজিবাজারের উন্নয়নে খালেদা অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। সবশেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং তার পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। —বিজ্ঞপ্তি
খালেদা জিয়ার প্রয়াণে ডিএসইর স্মরণ সভা অনুষ্ঠিত
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) উদ্যোগে গতকাল এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।








