চলতি বছর এক কোটি বিদেশী পর্যটক টেনেছে থাইল্যান্ড। শনিবার এ তথ্য নিশ্চিত করেছে থাইল্যান্ড সরকার। করোনা মহামারীর অভিঘাত থেকে দেশটির পর্যটন খাত যে ঘুরে দাঁড়াচ্ছে এতে তা স্পষ্ট হয়ে উঠেছে। অবশ্য ২০১৯ সালে চার কোটি বিদেশী পর্যটক পেয়েছিল দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি। থাই প্রধানমন্ত্রী প্রায়ুত চ্যান-ওচা গতকাল জানান, বৃষ্টি শেষে পরিচ্ছন্ন আকাশে আমাদের আস্থা ছিল। ২০২৩ সালে দুই কোটি পর্যটক আকর্ষণের লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে থাইল্যান্ড সরকার। —দ্য স্ট্রেইটস টাইমস
এক কোটি বিদেশী পর্যটক আকৃষ্ট করেছে থাইল্যান্ড
চলতি বছর এক কোটি বিদেশী পর্যটক টেনেছে থাইল্যান্ড। শনিবার এ তথ্য নিশ্চিত করেছে থাইল্যান্ড সরকার।










