মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ‘ট্রাস্ট রিবিল্ট, ফিউচার রিডিফাইন্ড’ শীর্ষক প্রতিপাদ্যে সম্প্রতি রাজধানীর একটি ভেন্যুতে ‘এমটিবি টাউন হল ২০২৬’ শীর্ষক সম্মেলনের আয়োজন করে। এতে ব্যাংকের চেয়ারম্যান রাশেদ আহমেদ চৌধুরী, পরিচালক মো. আব্দুল মালেক, খাজা নারগীছ হোসেন ও সৈয়দ নাসিম মঞ্জুর এবং এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া এমটিবির ঊর্ধ্বতন ব্যবস্থাপনা, ডিভিশন ও ডিপার্টমেন্ট প্রধান এবং দেশের বিভিন্ন শাখার ব্যবস্থাপকরা দিনব্যাপী এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। —বিজ্ঞপ্তি