ফিউচার মার্কেটে ২০২৩ সালে জাপানি রাবারের দাম বেড়েছে ১৭ দশমিক ৭ শতাংশ। এর আগের বছর নিম্নমুখিতায় বছর শেষ করেছিল পণ্যটি। চীনে রাবারের চাহিদা বাড়ায় গত বছর পণ্যটির বাজারে প্রবৃদ্ধি এসেছে। খবর রয়টার্স।
জাপানের ওসাকা এক্সচেঞ্জে (ওএসই) ২০২৩ সালের শেষ কার্যদিবসে রাবারের দাম বেড়েছে ১ দশমিক ২ শতাংশ বা ৩ ইয়েন। প্রতি কেজি রাবারের মূল্য দাঁড়িয়েছে ২৫৬ দশমিক ৫ ইয়েন বা ১ ডলার ৮২ সেন্ট। যদিও ওএসইতে ডিসেম্বরে রাবারের দাম ২ দশমিক ৫ শতাংশ কমেছে। তবে এর আগে টানা চার মাস ঊর্ধ্বমুখী ছিল পণ্যটির বাজার।
অন্যদিকে সাংহাই ফিউচার এক্সচেঞ্জে (এসএইচএফই) মে মাসে সরবরাহ চুক্তিতে রাবারের দাম বেড়েছে ১ দশমিক ৯ শতাংশ বা ২৬০ ইউয়ান। টনপ্রতি মূল্য উঠেছে ১৪ হাজার ১৬০ ইউয়ানে বা ১ হাজার ৯৯৭ ডলার ২৪ সেন্টে।










