সর্বস্তরের নারীদের জন্য পিরিয়ডকালীন পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সম্প্রতি মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) থেকে হেলথ অ্যান্ড হাইজিন ক্যাটাগরিতে সাশ্রয়ী মূল্যে ‘ফ্রেশ অনন্যা’ স্যানিটারি ন্যাপকিন বাজারে আনা হয়। বাজারে আসার পরপরই সুবিধাবঞ্চিত নারীদের মাঝে পিরিয়ডকালীন পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতনতা গড়ে তোলার কর্মসূচি গ্রহণ করা হয়। এর অংশ হিসেবে সম্প্রতি কুমিল্লার চৌদ্দগ্রামের কনকাপৈতের আলহাজ নূর মিয়া বিশ্ববিদ্যালয় কলেজে সুলভ মূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণের একটি ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে। এ সময় কলেজের অধ্যক্ষ শাহনাজ আক্তার লাভলী, উপাধ্যক্ষ মুহাম্মদ মহিব উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।