শাহ্জালাল ইসলামী ব্যাংক ও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) মধ্যে গতকাল ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ব্যাংকের এমডি ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদের উপস্থিতিতে এএমডি মিঞা কামরুল হাসান চৌধুরী এবং আইএসইউর ভারপ্রাপ্ত ট্রেজারার এইচটিএম কাদের নেওয়াজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।