আনভেইলিং দ্য ফিউচার অব চট্টগ্রাম’ শিরোনামে আয়োজিত কনসেপচুয়াল লঞ্চিং অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু করল গ্যালেরিয়া–ইওর সেকেন্ড হোম—চট্টগ্রামের ফয়’স লেক সংলগ্ন এলাকায় গড়ে ওঠা একটি পূর্ণাঙ্গ হসপিটালিটি ভেঞ্চার।

চট্টগ্রামের ব্যবসায়ী, বিনিয়োগকারী ও সামাজিক ব্যক্তিত্বদের উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানটি হয়ে ওঠে এক প্রাণবন্ত মিলনমেলা।

অতিথিরা প্রশংসা করেন গ্যালেরিয়ার এই দূরদর্শী উদ্যোগের, যা শহরটিকে আন্তর্জাতিক মানের হসপিটালিটি হাবে রূপ দিতে সহায়ক হবে।

গ্যালেরিয়ার সার্ভিস এরিয়া, অপারেশন মডেল ও প্রপার্টি ট্যুরের মাধ্যমে অতিথিদের সামনে উপস্থাপন করা হয় প্রকল্পটির বৈচিত্র্যময় পরিকল্পনা। গ্যালেরিয়া কর্তৃপক্ষ জানায়, এটি শুধু একটি প্রতিষ্ঠান নয়, বরং একটি প্রতিশ্রুতি—চট্টগ্রামের ব্যবসা, পর্যটন ও লাইফস্টাইল সংস্কৃতিকে নতুন উচ্চতায় পৌঁছে দেয়ার।

ইনফিনিটি পুল, জাকুজি, জিমনেশিয়াম, বিজনেস সেন্টারসহ প্রিমিয়াম আবাসন, ব্যাংকুয়েট, রেস্তোরাঁ ও রুফটপ মিউজিক ক্যাফে নিয়ে গ্যালেরিয়া প্রতিশ্রুতি দিচ্ছে এক ছাদের নিচে বিশ্বমানের সেবা ও অভিজ্ঞতার।

গ্যালেরিয়া বিশ্বাস করে—হসপিটালিটি শুধু সেবা নয়, এটি এক পরিবর্তনের যাত্রা, যেখানে চট্টগ্রামই হতে যাচ্ছে বাংলাদেশের নতুন পর্যটন রাজধানী।- বিজ্ঞপ্তি