বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) পরবর্তী সম্মেলন অনুষ্ঠিত হবে আবুধাবিতে। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) এ অঞ্চলে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে সম্মেলনটি অনুষ্ঠিত হবে। বিশ্ব বাণিজ্য পর্যবেক্ষণকারী সংস্থাটি এ তথ্য জানিয়েছে। ইউএই ও ক্যামেরুন উভয়ই সম্মেলনটি আয়োজনের প্রত্যাশা করেছিল। তবে ২০২৪ সালের সম্মেলন আবুধাবি এবং তার পরের সম্মেলনটি ক্যামেরুন আয়োজনের জন্য দেশ দুটি একটি অনানুষ্ঠানিক চুক্তিতে পৌঁছেছে। সংস্থাটির ১৬৪ সদস্যের বাণিজ্যমন্ত্রীরা কয়েক বছর পরপর মন্ত্রিপর্যায়ের সম্মেলনে মিলিত হন। রয়টার্স