আগামী বছর জার্মান অর্থনীতি মন্দায় পড়বে বলে আশঙ্কা করছে দেশটির সরকার। জ্বালানি সংকট, ক্রমবর্ধমান দাম ও সরবরাহ ব্যবস্থায় বাধার কারণে ইউরোপের বৃহত্তম অর্থনীতি দশমিক ৪ শতাংশ সংকুচিত হবে। দেশটির সরকার চলতি বছর প্রবৃদ্ধির পূর্বাভাস ২ দশমিক ২ থেকে কমিয়ে ১ দশমিক ৪ শতাংশ করেছে। এর আগে ২০২৩ সালে ২ দশমিক ৫ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়েছিল। সরকার আশা করছে, আগামী বছর সংকোচনের পর ২০২৪ সালে দেশটির অর্থনীতি ২ দশমিক ৩ শতাংশ বাড়বে। রয়টার্স