রাজধানীর পূর্বাচলে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) কালচারাল ক্লাবের আয়োজনে সম্প্রতি অনুষ্ঠিত হয় বসন্ত উৎসব ১৪৩০। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্টেট ইউনিভার্সিটির উপাচার্য (মনোনীত) অধ্যাপক ড. চৌধুরী মোফিজুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন এসইউবির প্রো-উপাচার্য অধ্যাপক ড. নওজিয়া ইয়াসমিন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হাসান কাউসার ও রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মো. জামাল হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টেট কলেজ অব হেলথ সায়েন্সেস কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ড. মো. আফজালুর রহমান।
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে বসন্ত উৎসব
রাজধানীর পূর্বাচলে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) কালচারাল ক্লাবের আয়োজনে সম্প্রতি অনুষ্ঠিত হয় বসন্ত উৎসব ১৪৩০।










