চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ইতালির অর্থনীতি শূন্য দশমিক ৫ শতাংশ সম্প্রসারণ হয়েছে। এক বিবৃতিতে ইতালিয়ান ন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্যাটিস্টিকস জানায়, কৃষি, মৎস্য ও শিল্প খাতে সংকোচন হলেও পরিষেবা খাতে সম্প্রসারণ হয়েছে। দ্বিতীয় প্রান্তিকের ১ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধির বিপরীতে তৃতীয় প্রান্তিকে আশানুরূপ প্রবৃদ্ধি আসেনি। অক্টোবরে ইতালির বার্ষিক মূল্যস্ফীতি ছিল ১১ দশমিক ৯ শতাংশ, দেশটির ৩৮ বছরের ইতিহাসে যা সর্বোচ্চ। আনাদোলু এজেন্সি