এনসিসি ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতি বছরের মতো এবারো দেশব্যাপী শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে। কম্বল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মো. আবুল বাশার। এ সময় ব্যাংকের পরিচালক ও প্রাক্তন ভাইস চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ, স্বতন্ত্র পরিচালক মীর সাজেদ উল বাসার, এমডি (চলতি দায়িত্ব) এম শামসুল আরেফিন প্রমুখ উপস্থিত ছিলেন।
শীতার্ত মানুষের মাঝে এনসিসি ব্যাংকের কম্বল বিতরণ
এনসিসি ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতি বছরের মতো এবারো দেশব্যাপী শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে।









