স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের (এসএফবিএল) চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) হিসেবে পদোন্নতি পেয়েছেন মো. পারভেজ সাইফুল ইসলাম। সম্প্রতি কক্সবাজারে আয়োজিত বার্ষিক সেলস কনফারেন্সে এ ঘোষণা দেয়া হয়। এ সময় কোম্পানির ২৫ বছর পূর্তি ও টানা সপ্তমবারের মতো সেলস টার্গেট অর্জনের সাফল্য উদযাপন করা হয়। এসএফবিএল গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

পারভেজ সাইফুল ইসলামের পদোন্নতি প্রসঙ্গে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের ম্যানেজিং ডিরেক্টর এমডি অঞ্জন চৌধুরী বলেন, ‘তার সুযোগ্য নেতৃত্বে এসএফবিএল দেশের বাজারে নিজেদের অবস্থান আরো সুদৃঢ় করবে এবং আন্তর্জাতিক বাজারেও সাফল্যের ধারা বজায় রাখবে।’

পারভেজ সাইফুল ইসলাম সিইও হিসেবে দায়িত্ব নেয়ার আগে তিনি একই কোম্পানির চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে কর্মরত ছিলেন।