ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে কক্সবাজারের টেকনাফে গ্রাহক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি উপজেলার শাপলাপুরে এ কর্মসূচির আয়োজন করা হয়। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়েছে।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের (এফআইডি) পরিচালক মো. ইকবাল মহসীন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের এফআইডির অতিরিক্ত পরিচালক মো. আলী হোসেন ও ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান আবুল লাইস মোহাম্মদ খালেদ। ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম দক্ষিণ জোনপ্রধান আব্দুল নাসেরের সভাপতিত্বে অনুষ্ঠানে কক্সবাজার শাখাপ্রধান মোহাম্মাদ বোরহান উদ্দিন খান এবং টেকনাফ শাখাপ্রধান মোহাম্মাদ সাইফুল্লাহ উপস্থিত ছিলেন।










