রোটাপ্লাস্ট ইন্টারন্যাশনালের নবম সিলেট মিশনের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শেভরন বাংলাদেশের সহযোগিতায় পরিচালিত ১০ দিনব্যাপী এ মিশনে সিলেট বিভাগের ৫৪ রোগী (অধিকাংশই শিশু) বিনামূল্যে ঠোঁট ও তালু কাটা, মুখমণ্ডলের জন্মগত বিকৃতি ও দগ্ধতার পুনর্গঠনমূলক সার্জারি সেবা পেয়েছে। রোটারি ক্লাব অব জালালাবাদ ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের (এসডাব্লিউএমসিএইচ) সহযোগিতায় আয়োজিত এ মিশনে বিভিন্ন দেশের ২৪ জনের বেশি স্বেচ্ছাসেবক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল পাটোয়ারী, রোটাপ্লাস্টের মিশন পরিচালক টেড অ্যালেক্স, মেডিকেল পরিচালক ডা. টড ফার্নওর্থ, রোটাপ্লাস্ট মিশন-২০২৬-এর চেয়ারম্যান ও রোটারি ক্লাব অব জালালাবাদের সদস্য শোয়েব আহমেদ মাতিন, রোটারি ক্লাব অব জালালাবাদের সভাপতি সুব্রত চক্রবর্তী (জুয়েল), শেভরন বাংলাদেশের করপোরেট অ্যাফেয়ার্স পরিচালক মুহাম্মদ ইমরুল কবির, হোলি সিলেট হোল্ডিংসের চেয়ারম্যান ডা. ফজলুর রহিম কাইসার ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পরিচালক ও উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ডা. সৈয়দ ইফতেখার উদ্দিন। —বিজ্ঞপ্তি
শেভরনের সহযোগিতায় সিলেটে রোটাপ্লাস্টের নবম মিশনের সমাপনী
রোটাপ্লাস্ট ইন্টারন্যাশনালের নবম সিলেট মিশনের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।










