খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে বিনিয়োগ উন্নয়ন ও বিডা ওএসএস কার্যক্রম অবহিতকরণ কর্মশালা-২০২৪। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব) লোকমান হোসেন মিয়া। এ কর্মশালায় খুলনা বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিডার নির্বাহী সদস্য ড. খন্দকার আজিজুল ইসলাম, খুলনা পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক, খুলনা রেঞ্জের ডিআইজি মইনুল হক, জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন প্রমুখ।
খুলনায় বিনিয়োগ উন্নয়ন ও বিডা ওএসএস কার্যক্রম অবহিতকরণ কর্মশালা
খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে বিনিয়োগ উন্নয়ন ও বিডা ওএসএস কার্যক্রম অবহিতকরণ কর্মশালা-২০২৪।










