গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক ব্যবসা সম্মেলন-২০২৪ উদ্বোধন করেন কোম্পানির চেয়ারম্যান সাঈদ আহমেদ। সম্প্রতি প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে নারায়ণগঞ্জের একটি রিসোর্টে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম, ক্লেইম কমিটির চেয়ারম্যান শওকত রেজা, অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক ভাইস এডমিরাল জহির উদ্দিন আহমেদ, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান জনাব সৈয়দ বদরুল আলম। অনুষ্ঠানে সাঈদ আহমেদ গ্রাহকদের সর্বোত্তম সেবা প্রদানের বিষয়ে কাজ করার অঙ্গীকার করেন। সম্মেলনে আরো বক্তব্য দেন প্রতিষ্ঠানের সিনিয়র কনসালট্যান্ট এ.বি.এম নুরুল হক। -বিজ্ঞপ্তি