ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসির (আইএফআইপিএলসি) পরিচালনা পর্ষদের ৩৭২তম সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে রোববার এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদ চেয়ারম্যান এসএম বখতিয়ার আলম। সভায় পর্ষদের ভাইস চেয়ারম্যান আবুল কাসেম হায়দার ও মোসতানছের বিল্লাহ, পরিচালক জুলিয়া রহমান, স্বতন্ত্র পরিচালক ছায়েমা আক্তার ও শফিকুল মাওলা এবং আইএফআইপিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. নুরুল আজীম উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি