ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরিয়াহ সুপারভাইজরি কমিটির নবম সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর গুলশানে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। সভায় শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ, মো. আব্দুল আউয়াল সরকার ও ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ডিবিএইচ ফাইন্যান্সের এমডি ও সিইও নাসিমুল বাতেন এবং ডিএমডি ও হেড অব ইসলামিক ফাইন্যান্সিং তানভীর আহমেদসহ প্রধান অর্থ কর্মকর্তা ও ইসলামিক ফাইন্যান্সিং ডিভিশনের শীর্ষ কর্মকর্তারা। —বিজ্ঞপ্তি
ডিবিএইচের শরিয়াহ সুপারভাইজরি কমিটির নবম সভা
ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরিয়াহ সুপারভাইজরি কমিটির নবম সভা অনুষ্ঠিত হয়েছে।









