বিজ্ঞাপনের প্লাটফর্ম হিসেবে ২০২৩ সালে শীর্ষস্থান নেবে মোবাইল খাত। বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ডাটা ডট এআইয়ের এক প্রতিবেদনে বলা হয়, আগামী বছর মোবাইল প্লাটফর্মে বিজ্ঞাপন ব্যয় দাঁড়াবে ৩৬ হাজার ২০০ কোটি ডলার। ২০২২ সালের ৩৩ হাজার ৬০০ কোটি ডলারের চেয়ে যা ৭ দশমিক ৭ শতাংশ বেশি। ২০২১ সালে এ খাতে ব্যয় হয়েছিল ২৯ হাজার ৫০০ কোটি ডলার। ২০২১ সালের তুলনায় ২০২৩ সালে মোবাইল বিজ্ঞাপন ব্যয় ২৫ শতাংশ বাড়বে। দ্য ন্যাশনাল