কক্সবাজার পৌরসভা ও সুইজারল্যান্ড ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ‘প্রবৃদ্ধি’ প্রকল্পের মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়। কক্সবাজার পৌরসভার মেয়র মো. মাহবুবুর রহমান চৌধুরী ও প্রবৃদ্ধি প্রকল্পের টিম লিডার মারকাস এহমান গতকাল পৌরসভার সভাকক্ষে এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর করেন। স্থানীয় সরকার বিভাগ ও সুইসকন্টাক্টের যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন প্রবৃদ্ধি প্রকল্পটি বর্তমানে দেশের সাতটি পৌরসভার সঙ্গে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে কাজ করছে।