মার্কেন্টাইল ব্যাংক পিএলসির কর্মকর্তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও কমপ্লায়েন্স শক্তিশালীকরণের লক্ষ্যে ‘অর্থ পাচার এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ’বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে (এমবিটিআই) গত বুধবার আয়োজিদ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এমডি মতিউল হাসান। বিশেষ অতিথি ছিলেন ডিএমডি ও ক্যামেলকো শামীম আহমেদ। এ সময় বিভিন্ন সেশন পরিচালনা করেন এমবিটিআই প্রধান এসএম সেলিম উদ্দীন, ব্যাংকের ডিক্যামেলকো আবু ইউসুফ মো. আব্দুল্লাহ হারুন, বিআইবিএমের ফ্যাকাল্টি মাহমুদুল আমীন মাসুদ ও এমবিটিআইয়ের ফ্যাকাল্টি মুহাম্মদ মিয়ারাজ হোসেন গাজী। প্রশিক্ষণে মার্কেন্টাইল ব্যাংকের বিভিন্ন শাখা ও বিভাগের ৪২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। —বিজ্ঞপ্তি
মার্কেন্টাইল ব্যাংকের অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধবিষয়ক প্রশিক্ষণ
মার্কেন্টাইল ব্যাংক পিএলসির কর্মকর্তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও কমপ্লায়েন্স শক্তিশালীকরণের লক্ষ্যে ‘অর্থ পাচার এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ’বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।








