সারা দেশের মতো আনন্দমুখর পরিবেশে গতকাল পাঠ্যপুস্তক উৎসব অনুষ্ঠিত হয়েছে মাইলস্টোন কলেজ এবং কলেজটির স্কুল শাখা মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলে। নতুন বইয়ের মন মাতানো উৎসবে প্রধান অতিথি ছিলেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। আরো উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের জ্যেষ্ঠ পরিচালক (প্রশাসন) মো. মাসুদ আলম।
অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, ‘বই তোমাদের প্রকৃত বন্ধু। মনোযোগসহ পড়াশোনার মাধ্যমে এই প্রিয় বন্ধুকে তোমারা আরো আপন করে নিয়ো।’ নতুন শিক্ষাক্রম নিয়ে অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, ‘এ শিক্ষাক্রম আরো আধুনিক এবং আনন্দদায়ক, যা আমাদের সন্তানদের সময়ের সঙ্গে সঙ্গে আরো বেশি যোগ্য করে গড়ে তুলতে সহায়তা করবে।’ —বিজ্ঞপ্তি