চলতি মাসে যুক্তরাজ্যের ভোক্তা আস্থায় আরো অবনমন হয়েছে। জীবনযাত্রার ব্যয়ের ওপর কঠোর চাপ ব্রিটিশদের আর্থিক অবস্থা নিয়ে অনেক বেশি হতাশাবাদী করে তুলেছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান জিএফকে জানিয়েছে, সেপ্টেম্বরে ভোক্তা মনোভাবের সূচক ৫ পয়েন্ট কমে মাইনাস ৪৯ হয়েছে। এ হার ১৯৭৪ সালে জরিপ শুরু হওয়ার পর থেকে সর্বনিম্ন। অর্থনীতিবিদরা এ সূচক মাইনাস ৪২ পয়েন্টে নেমে যাওয়ার পূর্বাভাস দিয়েছিলেন। ফ্রি মালয়েশিয়া টুডে
যুক্তরাজ্যের ভোক্তা আস্থায় রেকর্ড পতন
চলতি মাসে যুক্তরাজ্যের ভোক্তা আস্থায় আরো অবনমন হয়েছে। জীবনযাত্রার ব্যয়ের ওপর কঠোর চাপ ব্রিটিশদের আর্থিক অবস্থা নিয়ে অনেক বেশি হতাশাবাদী করে তুলেছে।










