দেশব্যাপী ইকিউ চার্জিং স্টেশন স্থাপনে র‍্যানকন মোটরস (মার্সিডিজ বেঞ্জ পরিবেশক) ও জেনেক্স ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। সম্প্রতি তেজগাঁও শিল্প এলাকার র‌্যাংগস ব্যাবিলোনিয়া টাওয়ারের মার্সিডিজ-বেঞ্জ শোরুমে এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। র‍্যানকন মোটরসের বিভাগীয় পরিচালক ইমরান জামান খান, সিইও রেদওয়ানুল জিয়া, হেড অব মার্কেটিং চৌধুরী মো. নাবিল হাসান এবং জেনেক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের সিওও সৈয়দ শফিকুল হাসান, উপ-মহাব্যবস্থাপক (অর্থ) মাহমুদুল হাসান লরেন্স, সিনিয়র ম্যানেজার (সলিউশন এবং গবেষণা ও উন্নয়ন) পল্লব কুমার পাল ও সহকারী ব্যবস্থাপক (বিজনেস এনগেজমেন্ট) গালিব মোহাম্মদ করিম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।