সিরাজগঞ্জের কাজিপুরে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে। কাজিপুর আল-জামিয়াতুল মাদানিয়া (মাদ্রাসা) প্রাঙ্গণে গতকাল শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হুসাইন, কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, সোনামুখী ইউনিয়ন চেয়ারম্যান মো. শাহ্জাহান আলী, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক নাসের ইকবাল, জনসংযোগ বিভাগের প্রধান রাইসুল হক চৌধুরী, অ্যাডমিশন অফিসার মো. আরাফাত হোসাইন, স্ট্যান্ডার্ড গ্রুপের ব্যবস্থাপক মো. সরকার কবির, সহব্যবস্থাপক মো. রুহুল আমিন প্রমুখ।