বেঞ্চমার্ক সুদের হার অর্ধ শতাংশ পয়েন্ট বাড়িয়ে ২ দশমিক ৫ শতাংশে উন্নীত করেছে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের অংশ হিসেবে ব্যাংকটি এ পদক্ষেপ নিয়েছে। এ নিয়ে চলতি বছর তৃতীয়বারের মতো সুদের হার বাড়াল রিজার্ভ ব্যাংক অব নিউজিল্যান্ড। এর আগে এপ্রিল ও মে মাসে ৫০ বেসিস পয়েন্ট এবং গত ফেব্রুয়ারিতে এক-চতুর্থাংশ পয়েন্ট সুদের হার বাড়ানো হয়। এপি