শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি বাসাইল শাখা ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি বাসাইলে গরিব, এতিম ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করে। ব্যাংকের বাসাইল শাখার ব্যবস্থাপক মুহাম্মদ শহিদুল ইসলাম, স্থানীয় মাদ্রাসার শিক্ষক ও গ্রাহকদের উপস্থিতিতে কম্বলগুলো বিতরণ করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।