যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের পরবর্তী চেয়ারম্যান হিসেবে কেভিন ওয়ার্শকে মনোনয়নের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফেডের বর্তমান চেয়ারম্যান জেরোম পাওয়েলের নীতিনির্ধারণ নিয়ে দীর্ঘদিন ধরে সমালোচনা করে আসছেন ওয়ার্শ। তাকে বেছে নেয়ার মধ্য দিয়ে চেয়ারম্যান নির্বাচন নিয়ে কয়েক মাসের জল্পনার অবসান হলো। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, তিনি কেভিন ওয়ার্শকে দীর্ঘদিন ধরে চেনেন। তার বিশ্বাস ওয়ার্শ ফেডের ইতিহাসে অন্যতম সেরা চেয়ারম্যান হিসেবে পরিচিত হবেন। বর্তমান চেয়ারম্যান জেরোম পাওয়েলের মেয়াদ আগামী মে মাসে শেষ হওয়ার কথা রয়েছে। খবর ও ছবি দ্য গার্ডিয়ান