মিডল্যান্ড ব্যাংক পিএলসি এবং রোজ ভিউ হোটেল সিলেটের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে গতকাল ঢাকার গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মিডল্যান্ড ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি), আইটি প্রধান ও চিফ টেকনোলজি অফিসার (সিটিও) মো. নাজমুল হুদা সরকার এবং রোজ ভিউ হোটেলের বিক্রয় ও বিপণন প্রধান শারমিন শ্রাবণ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউ স্বাক্ষর করেন। এ অংশীদারত্বের আওতায় ব্যাংকটির ক্রেডিট কার্ডধারীরা এ হোটেলে একটি বুফে অর্ডার করলে সঙ্গে একটি বিনামূল্যে পাবেন। পাশাপাশি ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডধারীদের জন্য রুম ট্যারিফের ওপর ৫০ শতাংশ ও ডাইনিংয়ে ১০ শতাংশ ছাড় রয়েছে। অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের হেড অব কার্ডস মো. আবেদ-উর-রহমান এবং রোজ ভিউ হোটেলের অর্থ ব্যবস্থাপক মো. রোমান ফকিরসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি