জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের মধ্যে কর্মীদের বেতন বাড়াচ্ছে প্রতিষ্ঠানগুলো। যদিও এ হার মূল্যস্ফীতির চেয়ে অনেক পিছিয়ে। ফলে মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য করে হিসাব করা কর্মীদের প্রকৃত মজুরি নিম্নমুখী। অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার অন্তর্ভুক্ত দেশগুলোয় কর্মীদের গড় মজুরি বৃদ্ধি মূল্যস্ফীতির তুলনায় ধীর। ফলে খাদ্য ও জ্বালানি মূল্যের ঊর্ধ্বগতির প্রভাব প্রশমিত করতে সরকারি পদক্ষেপ সত্ত্বেও পরিবারগুলোর ক্রয়ক্ষমতা কমে গিয়েছে।