কপার চিমনি রেঁস্তোরার চকবাজার শাখার
গ্র্যান্ড ওপেনিং হয়েছে। সম্প্রতি চট্টগ্রামের চকবাজার এলাকার বালি আর্কেডের ৮ম তলায়
আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে স্থানীয়ভাবে জনপ্রিয় এই রেঁস্তোরাটি। রেঁস্তোরাটির উদ্বোধন
ঘোষণা করেন একুশে পদক প্রাপ্ত দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক।
কপার চিমনি রেঁস্তোরার চেয়ারম্যান জাকির
হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেঁস্তোরার ব্যবস্থাপনা
পরিচালক শামসুল করিম চৌধুরী, নির্বাহী পরিচালক মো. শহীদুল্লাহ, পরিচালকদের মধ্যে উপস্থিত
ছিলেন দেলোয়ার হোসেন চৌধুরী নুপুর, নাজমুল হক, জাফর আহাম্মদ সাদেকী, রবিউল হোসেন (বাবু)
সহ পোর্টল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান চৌধূরী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত
ছিলেন কপার চিমনি আগ্রাবাদ শাখার জেনারেল ম্যানেজার কামাল পারভেজ, জিইসি শাখার জেনারেল
ম্যানেজার নাসির উদ্দিন এবং চকবাজার শাখার জেনারেল ম্যানেজার মুকুল বড়ুয়া। –বিজ্ঞপ্তি।










