প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) একটি ব্যাংকাস্যুরেন্স চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি প্রগতি লাইফের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. জালালুল আজিম এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ চুক্তির ফলে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের গ্রাহকগণ ব্যাংকের বিস্তৃত শাখাগুলোর মাধ্যমে প্রগতি লাইফের স্বাস্থ্য বীমা, শিক্ষা বীমা ও অন্যান্য সঞ্চয়ভিত্তিক জীবন বীমা পণ্যগুলো সহজে ক্রয় করতে সক্ষম হবেন।
প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের মধ্যে ব্যাংকাস্যুরেন্স চুক্তি সই
প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) একটি ব্যাংকাস্যুরেন্স চুক্তি স্বাক্ষর করেছে।








