শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের (এসসিবি) ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ধানমন্ডির ফরচুন স্কয়ার কনভেনশন হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কাউন্সিলের চেয়ারম্যান মো. রেজাউল করিম। সভা শুরুর আগে এ পর্যন্ত ইন্তেকাল করা শিল্পপতি ও ব্যবসায়ী নেতাদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় দেশের বিদ্যমান পরিস্থিতিতে সড়ক, নৌ ও রেল পরিবহন ব্যবস্থা, বন্দর ব্যবস্থাপনা এবং সামগ্রিক অর্থনৈতিক অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি শিপার্স কাউন্সিলের চলমান কার্যক্রম, এশিয়ান শিপার্স অ্যালায়েন্স ও গ্লোবাল শিপার্স অ্যালায়েন্সের সঙ্গে কাউন্সিলের সম্পৃক্ততা এবং এসব কার্যক্রমের অগ্রগতি নিয়েও আলোচনা করা হয়। আলোচ্যসূচি অনুযায়ী, গত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী, পরিচালনা পর্ষদের বার্ষিক প্রতিবেদন-২০২৫ এবং ২০২৪-২৫ অর্থবছরের অডিটকৃত ব্যালান্স শিট ও হিসাব বিবরণী অনুমোদন করা হয়। একই সঙ্গে ২০২৫-২৬ অর্থবছরের জন্য অডিটর নিয়োগ ও তাদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়। —বিজ্ঞপ্তি