সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কের নতুন প্লট বরাদ্দের সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর তেজগাঁওয়ে বিসিক ভবনে গতকাল এ সভা অনুষ্ঠিত হয়। সংস্থাটির চেয়ারম্যান মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে ১৯টি শিল্পপ্রতিষ্ঠানের অনুকূলে ৩৭টি প্লট বরাদ্দের অনুমোদন দেয়া হয়। সভায় বিসিকের শিল্পনগরী ও সমন্বয় শাখার মহাব্যবস্থাপক জিএম রব্বানী তালুকদার, রেমো কেমিক্যালের ব্যবস্থাপনা পরিচালক এমএ মান্নান এবং জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. আমিনুল ইসলাম বক্তব্য রাখেন। উল্লেখ্য, ৪০০ একর এলাকা নিয়ে গড়ে ওঠা শিল্প পার্কটিতে মোট বরাদ্দযোগ্য জমির পরিমাণ ২৭৫ একর, যেখানে ৮২৯টি শিল্প প্লট রয়েছে। এর মধ্যে স্থানীয় বিনিয়োগকারীদের জন্য বরাদ্দযোগ্য জমির পরিমাণ ৯৫ একর ও প্লট সংখ্যা ২৭৯। এখন পর্যন্ত মোট ১৩০টি শিল্পপ্রতিষ্ঠানের অনুকূলে ২৬৪টি প্লট বরাদ্দ দেয়া হয়েছে। —বিজ্ঞপ্তি