চলতি বছরের নভেম্বরে ভারতের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৬ দশমিক ৪০ শতাংশ, যা গত নয় মাসের সর্বনিম্ন। রয়টার্সের একদল অর্থনীতিবিদের জরিপে এ তথ্য উঠে এসেছে। চলতি বছরে মূল্যস্ফীতি ২ থেকে ৬ শতাংশ সহনীয় মাত্রায় রাখার পরিকল্পনা রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই)। তবে তা ধরে রাখা কঠিন হবে ভারতের কেন্দ্রীয় ব্যাংকের জন্য। ভারতের মূল্য সূচকে (সিপিআই) প্রায় ৪০ শতাংশ প্রভাব রেখেছে খাদ্যের মূল্যবৃদ্ধি। —রয়টার্স
নভেম্বরে ভারতের মূল্যস্ফীতি নয় মাসের সর্বনিম্নে
চলতি বছরের নভেম্বরে ভারতের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৬ দশমিক ৪০ শতাংশ, যা গত নয় মাসের সর্বনিম্ন। রয়টার্সের একদল অর্থনীতিবিদের জরিপে এ তথ্য উঠে এসেছে।










