সম্প্রতি সিটি ব্যাংক এবং আমারপের মধ্যে একটি ক্যাশ ম্যানেজমেন্ট বিষয়ক চুক্তি স্বাক্ষর হয়েছে। এ চুক্তির আওতায় সিটি ব্যাংক নিজস্ব ইন্টারনেট ব্যাংকিং প্লাটফর্ম সিটিলাইভের মাধ্যমে গ্রাহকদের অনলাইন ডিজিটাল কালেকশন এবং আমারপের অর্থ প্রদানে সুবিধা দেবে। সিটি ব্যাংকের এএমডি শেখ মোহাম্মদ মারুফ এবং আমারপের এমডি ও প্রতিষ্ঠাতা এএম ইশতিয়াক সারোয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।