জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে রূপালী ব্যাংক। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ জাহাঙ্গীরের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীরা পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় ব্যাংকের ডিএমডি তাহমিনা আখতার, কাজী আব্দুর রহমান ও হাসান তানভীর, জিএম মো. হারুনুর রশীদ, মো. ফয়েজ আলম, মোহাম্মদ শাহেদুর রহমান, মো. ইসমাইল হোসেন শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।