চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) বোর্ড অব ট্রাস্টির ১৮তম সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে সিআইইউর এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সিআইইউর গবেষণা কার্যক্রম বৃদ্ধি, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, কোর্স-কারিকুলামে নিত্য নতুন বিষয় অন্তর্ভুক্ত করাসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।
সভায় সিআইইউর বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান তৌহিদ সামাদ বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে শিক্ষা ও গবেষণার কেন্দ্রভূমি। তাই সেদিকে নজর দিয়ে নিত্য নতুন পরিকল্পনা আর যুগোপযোগী পদক্ষেপ গ্রহণে তার প্রতিষ্ঠান বদ্ধপরিকর।
এ সময় তিনি উচ্চশিক্ষায় সিআইইউর শিক্ষার্থীদের কাছে একটি আধুনিক বিদ্যাপীঠ
হিসেবে গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সভায় উপস্থিত ছিলেন ট্রাস্টি প্রকৌশলী আলী আহমেদ, দিলরুবা আহমেদ,
লুৎফে এম আইয়ুব, এ এইচ এম চৌধুরী, ঈসমাইল দোভাষ, মো. আমিন হেলালী, সৈয়দ মাহমুদুল হক,
মির্জা সালমান ইস্পাহানি, এ কাইয়ুম খান, সাফিয়া গাজী রহমান, সিআইইউর উপাচার্য ড. মাহফুজুল
হক চৌধুরী, রেজিস্টার আনজুমান বানু লিমাসহ অনেকে।- বিজ্ঞপ্তি










